নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন
পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। মামলার বাদী তরুণী সানির
জামিনে আপত্তি নেই বলে জানালে আদালত তার জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার
ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, সানির স্ত্রী বলে দাবি করা
ওই তরুণী আদালতে উপস্থিত ছিলেন। তিনি আদালতকে বলেছেন, সানির সঙ্গে তার
সমঝোতা হয়েছে। তারা ঘরসংসার করবেন। তাই তার (সানি) জামিনে তার (তরুণী) কোনো
আপত্তি নেই। শুনানি শেষে আদালত সানির এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন
দেন।
এর আগে সানিকে স্বামী দাবি করা এই তরুণী সানির বিরুদ্ধে আরও দুটি মামলা
করেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় করা মামলায় তথ্য
পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা হয়।
সর্বশেষ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সানি ও তার মায়ের বিরুদ্ধে মামলা
হয়। এ মামলায় সানির মা আগেই জামিন পান। প্রথম দুটি মামলায় সানি কারাগারে
আছেন।
Pages
About Me
Popular Posts
-
দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এক বিবৃতিতে বলেছেন, বেশকিছু অনলাইন পত্রিকায় ‘বিশ্বের সব...
-
মীরসরাই পৌর সদরের রিদোয়ান মঞ্জিলের দু’তলা ভবনে জঙ্গি আস্তানা নিয়ে সর্বত্র চলছে নানা আলোচনা। এ ঘটনায় মীরসরাই থানার ওসি তদন্ত জাকির হোসেন ...
-
নেদারল্যান্ডের দি হেগ-এ অবস্থিত রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা- ওপিসিডব্লিউ’র নির্বাহী পর্ষদের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছে বাংলাদেশ।...
-
আমরা যদি একে অপরকে বিশ্বাস না করি তাহলে জনগণ আমাদের বিশ্বাস করে কিভাবে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এই কারণে...
-
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। মামলার বাদী তরুণী সানি...
-
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একটি অংশ পুনরায় তদন্ত চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতক...
-
সংসদে নিজ দলের ভূমিকা নিয়ে আবারো ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, জনগণ আমাদের বিরোধী দল মনে কর...

No comments:
Post a Comment