মীরসরাই পৌর সদরের রিদোয়ান মঞ্জিলের দু’তলা ভবনে জঙ্গি আস্তানা নিয়ে
সর্বত্র চলছে নানা আলোচনা। এ ঘটনায় মীরসরাই থানার ওসি তদন্ত জাকির হোসেন
বাদী হয়ে ১০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এছাড়া সংশ্লিষ্ট পৌর
কাউন্সিলরের দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করা হবে বলে জানান পুলিশের
এএসপি সার্কেল মাহবুবুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ইতিমধ্যে উদ্ধারকৃত ২৯টি উচ্চক্ষমতাসম্পন্ন গ্রেনেড, ৪০টি পাওয়ার জেল, ২৮০ প্যাকেট কার্বন স্টিল বল, ১১ কেজি বোমা তৈরির সরঞ্জামগুলো চট্টগ্রাম থেকে আসা মেট্রোপলিটন বিস্ফোরক বিশেষজ্ঞ টিম এর সাহায্যে নিষ্ক্রিয় করে আলামতের জন্য সংরক্ষন করা হয়েছে। আবার বাড়ির মালিক রেদোয়ানকে আদালতে পাঠানো হয়েছে। কুমিল্লায় আটককৃত হাসান (৩০) ও জসিম (৩২)কে উক্ত মামলায় আসামি করা হয়েছে। এই বিষয়ে এএসপি সার্কেল (মীরসরাই) মাহবুবুর রহমান জানান, ইতিমধ্যে মীরসরাই পৌরসভার এলাকার সকল কাউন্সিলরের মাধ্যমে পৌর এলাকায় ভাড়াটিয়ার তথ্য সরবরাহ ও সকল আগন্তুকদের বিষয়ে কাউন্সিলরদের ব্যাপক খোঁজখবর রাখতে বলা হয়েছিল। কিন্তু উক্ত ওয়ার্ডের কাউন্সিলর এই বিষয়ে উদাসীন কেন ছিল তাও তদন্ত করে দেখা হবে।

No comments:
Post a Comment